বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে এসেছে আনিকা। তার প্রেমিক রাতুল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। রাতুলের বুদ্ধিতেই আনিকা বাড়ি থেকে পালিয়ে চলে আসে। গাবতলী বাসস্ট্যান্ডে বাস থামতেই আনিকার ঘুম ভাঙে। সাথে সাথে পাশের সিটে তাকিয়ে দেখে তার পাশে বসা মহিলাটি নেই, তার ব্যাগও নেই। আনিকা চোখে মুখে অন্ধকার দেখে কারণ ব্যাগের ভিতর তার মোবাইল ছিল। আনিকা বাস থেকে নামে এবং কী করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। একজন পথচারীকে অনুরোধ করে রাতুলের মোবাইলে ফোন দেয় কিন্তু ফোন বন্ধ পায়। আনিকা কাঁদতে শুরু করে পথচারীরা তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।
চ্যানেল :চ্যানেল আই (টেলিফিল্ম)
প্রচার সময় :আজ দুপুর
১২টা ৫ মিনিট
অভিনয় :ডিএ তায়েব, নওশীন, হিল্লোল
