হলুদ জামার রহস্য

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ১৮:৪২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল নাইনে আজ রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হলুদ জামার রহস্য’। এতে অভিনয় করেছেন—মৌ, শারিয়ার নাজিম জয়, আহসান কবির, মনিরাজ। কাহিনীতে দেখা যাবে—নিয়মের স্বামী রাশেদ, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে সে নিয়মকে আর সময় দিতে পারেনা। নিয়ম নিজেকে অনেক একা ভাবতে থাকে।