ভালোবাসার শুরু এখানে

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ১৮:৪৩
চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালবাসার শুরু এখানে’। এতে অভিনয় করেছেন—ইরফান সাজ্জাদ, শায়লা সাবি, লায়লা হাসান প্রমুখ। এর গল্পে দেখা যাবে—পিয়া আর নয়ন একই ভার্সিটিতে পড়ে। পরিচয় থাকলেও একজন আরেক জনের সাথে সম্পর্ক নেই। পিয়া এক সময়ে দেশের বাইরে চলে যাবে উচ্চশিক্ষার জন্য। নয়নের মনে হলো পিয়ার সাথে একটু দুষ্টমি করা প্রয়োজন। আর তখনি সে মিথ্যার আশ্রয় নেয়। পিয়াকে বলে এক সাথে পড়ালেখা করি কোনোদিন কথা হয় না। পিয়া তোমাকে আমার মায়ের মতো লাগে। তোমার সাথে আমার শেষবারের মতো দেখা হলে ভালো হয়। পিয়া নয়নের কথায় রাজি হয়।