‘ট্রাম্পকার্ড’-এর দ্বিতীয় পর্ব। মারিয়াকে নিয়ে এবারের পর্ব। দেখা যাবে মারিয়া ব্রিফকেস নিয়ে তার ডনের কাছে যায়। ডন লিটো মারিয়াকে সব সময় কাজের একটি নির্দিষ্ট শতাংশ দেওয়ার কথা বলেও দিত না। মারিয়া তাই অপেক্ষা করে এই কাজটার। বিফ্রকেস নিয়ে মারিয়া শহর ছেড়ে পালায়। ঢাকায় এসে জিকোর সাথে পরিচয় হয় মারিয়ার। জিকো আর মারিয়া এবং ডন লিটোর মধ্যে শুরু হয় ইঁদুর-বিড়াল খেলা। ঘটনাক্রমে মরিয়া জিকোর সহায়তায় ডন লিটো মারা যায়। মারিয়ার জিকোর সাথেও প্রতারণা করে। জিকোর গাড়িতে বোমা রেখে দেয় মারিয়া। এরপর মারিয়ার কী হবে? মারিয়া কি মেতে উঠবে নতুন কোনো খেলায়?
চ্যানেল :
আরটিভি (নাটক)
প্রচার সময়
:আজ রাত
৮টা ২০ মিনিট
অভিনয় :বিদ্যা সিনহা মীম, তুহিন (শিরোনামহীন), রবি
