নেত্রকোনা ও কিশোরগঞ্জে ৪টি নদী পুনঃখননে বরাদ্দ

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:৩৪
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ৪টি নদীর পানি প্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে নদী পুনঃখননে ১৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নদী চারটি হচ্ছে, মগড়া, কংশ, ধনু এবং গোলামখালি। বিআইডাব্লিউটিএ’র প্রকৌশলী এবং সার্ভে টিমের সদস্য ফিরোজ আহমেদ সমপ্রতি নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের নিকট এ তথ্য প্রকাশ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় নেত্রকোনার আটপাড়া উপজেলার মগড়া নদীর অংশ থেকে নেত্রকোনা হয়ে পূর্বধলা পর্যন্ত ১৫০ কিলোমিটার এবং নেত্রকোনার জারিয়া থেকে কংশ, গোলামখালি এবং মোহনগঞ্জের ছেছড়াখালি হয়ে কিশোরগঞ্জের চামড়া ঘাট হয়ে ইটনা পর্যন্ত নদী পুনঃখনন করা হবে।