শেরপুরে লেনদেনের ঝগড়ায় নিহত ১ আহত তিন

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:৩৫
শেরপুর সদর উপজেলার পাকুড়িয়ার তিলকান্দি গ্রামে গত শনিবার রাতে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়ার জের ধরে ছোবাহান আলী (২৮) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সালাউদ্দিন শিকদার বলেন, আর্থিক লেনদেন নিয়ে এ খুনের ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।