কপোতাক্ষ নদ খননের দাবিতে ঘেরাও কর্মসূচি

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:৩৭
কপোতাক্ষ নদ খনন ও জলাবদ্ধ পানি নিষ্কাশন এবং পর্যাপ্ত ত্রানের দাবিতে আগামি ১২ নভেম্বর যশোর ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দিয়েছে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটি। এর আগে বিভিন্ন উপজেলায় মানববন্ধন, সভা সমাবেশ করা হবে। গত শনিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবে রাজনৈতিক, সামাজিক ও যশোর সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার পানিবন্দি মানুষের সাথে মতবিনিময় সভায় কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটির সভাপতি অনিল বিশ্বাস এ কর্মসূচি ঘোষণা করেন। এড. আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা ওয়ার্কাস পাটির্র সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা ওয়ার্কাস পাটির্র সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর উপজেলা সিপিবির সাধারন সম্পাদক স্বপন মন্ডল, সিপিবি নেতা মফিজুর রহমান নান্নুসহ যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার পানিবন্দি মানুষ।