ঝিনাইগাতীতে বিষাক্ত চা পানে অসুস্থ ২৫

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:৩৭
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালিনগর বালুরচর গ্রামে ১৯ অক্টোবর শনিবার রাতে একটি অনুষ্ঠানে কীটনাশক মিশ্রিত চা পান করে নারী-পুরুষ ও শিশুসহ ২৫ জন অসুস্থ্য হয়েছে। আহতদের ঝিনাইগাতী ও শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঘটনার রাতে ওই গ্রামের রুস্তম আলীর বাড়ীতে ওরশ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের লোকজনদের জন্য চা তৈরির সময় দানাদার কীটনাশক বাসুডিন দিয়ে চা তৈরি করা হয়। ওই চা পান করে তারা বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়ে।