কাঠালিয়া জাতীয় পার্টি জেপির ঈদ পুনর্মিলনী

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:৩৭
কাঠালিয়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) এক ঈদ পুনর্মিলনী গতকাল রবিবার মুনসিরাবাদ মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা জেপির আহ্বায়ক মো. এনায়েত হোসেন খসরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি জেলা জেপি সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল। বক্তব্য রাখেন জেপি উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান দুধা মৃধা, উপজেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মো. জাকির হোসেন মজনু, উপজেলা যুব সংহতির আহ্বায়ক মো. মোস্তাফিকুর রহমান সেন্টু, জাতীয় যুব সংহতির রাজাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য মো. ইলিয়াস মিয়া, কাঠালিয়া উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক এইচ এম এলেন, জেপি চেচরীরামপুর ইউনিয়ন আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আ. মালেক খান, জেপি পাটিখালঘাটা ইউনিয়ন আহ্বায়ক মো. আফজাল হোসেন মোল্লা, জেপি পাটিখালঘাটা ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মো. হায়দার জমাদ্দার ও যুগ্ম আহ্বায়ক মো. সাহাদাত হোসেন সানু, জেপি আওড়াবুনিয়া ইউনিয়ন আহ্বায়ক মো. আঃ হাই মাস্টার, জেপি শৌলজালিয়া ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক আবু গাজী, ছাত্র সমাজের নেতা মো. কামাল সিকদার, মো. সেতু পঞ্চায়েত, মাস্টার জিয়াউল হোসেন, মো. জুয়েল মল্লিক, আঃ হাকিম, মো. ছগির জমাদ্দার প্রমুখ। সভায় প্রধান অতিথি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির (জেপি) পতাকাতলে কাজ করার আহ্বান জানান।