বারডেমে সম্প্রসারিত নেফ্রলজি ও ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:৫৬
রোগীদের সেবা সহজ করার জন্য বারডেম জেনারেল হাসপাতালে নেফ্রলজি ও ডায়ালাইসিস ইউনিট সমপ্রসারিত করা হয়েছে। গতকাল রবিবার এই সমপ্রসারিত ইউনিট উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি ব্যারিস্টার রফিকুল হক, মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান, মহাসচিব মো. সাইফুদ্দিন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, ইউনিটের প্রধান অধ্যাপক মো:আবুল মনসুর ও সমাজকল্যাণ সচিব সুরাইয়া খানম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়ন ও বারডেমের উদ্যোগে ৩ কোটি ৮৫ লাখ টাকার যন্ত্রপাতি কেনার মাধ্যমে ডায়ালাইসিস ইউনিটের সম্প্রসারণ করা হয়েছে। এখানে নিয়মিত এ-ভি ফিস্টুলা ও সিএপিডি অপারেশন করা যাবে।