ইরাকের রাজধানী বাগদাদের একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। শিয়াদের এলাকায় এই হামলায় আরো ৪২ জন আহত হন। কারা হামলা করেছে তা এখনও পরিষ্কার হয়নি। তবে পুলিশ ধারণা করছে সুন্নি মুসলিম জঙ্গিরা হামলার পেছনে জড়িত।
ইরাকে ব্যাপকহারে সহিংসতা বেড়েছে। এবছর ৬ হাজার মানুষ সহিংসতায় মারা গেছে। মার্কেট, মসজিদসহ যেসব জায়গায় মানুষ জড়ো হয় সেখানে একের পর এক হামলা করছে জঙ্গিরা। ঘটনার সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ক্যাফেতে প্রবেশ করে। ক্যাফেটি তরুণ-তরুণীদের কাছে খুব জনপ্রিয়। এর আগে গত রবিবার আনবার প্রদেশে একটি সরকারি ভবনে বোমা হামলায় দুই পুলিশ নিহত হয়।
