১৩শ’ কোটি ডলার জরিমানার মুখে জেপি মরগান

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২০:২২
মর্টগেজ ব্যবসায় কেলেঙ্কারিতে জড়িয়ে ১৩শ’ কোটি ডলারের জরিমানার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান। মার্কিন কোন কোম্পানির এটিই রেকর্ড অঙ্কের জরিমানা। -বিডিনিউজ ব্যাংকটি তাদের মর্টগেজ ব্যবসার কয়েকটি তদন্তকাজের সুরাহায় বিচার বিভাগের সঙ্গে সমঝোতার আওতায় এই বিপুল অর্থ জরিমানা দিতে রাজি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শুক্রবার জেপি মরগানের আইনজীবী এবং মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার ও তার ডেপুটি টনি ওয়েস্টের মধ্যে আলোচনায় এই সমঝোতা হয়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ব্যাংকটির আপত্তিকর আবাসন মর্টগেজ ব্যবসার কারণে ২০০৭ সালে ব্যাংকিং সেক্টরে ধস নামে। এর আগেও গতমাসে জেপি মরগানকে আরেকটি কেলেঙ্কারিতে প্রায় ১শ’ কোটি ডলার জরিমানা গুনতে হয়েছিল। জেপি মরগান সবচেয়ে বাজে অর্থনৈতিক সঙ্কট এড়িয়ে যেতে সক্ষম হলেও বিশ্বব্যাপী নানা কেলেঙ্কারির বেশ কয়েকটি ঘটনার তদন্তের মুখে রয়েছে।