কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরের গানের সংখ্যার চেয়ে কোনো অংশে কম হবে না তার সম্মাননা প্রাপ্তির সংখ্যা। সম্প্রতি ‘ইয়াশ চোপড়া স্মৃতি পুরস্কার’ পেলেন এই শিল্পী। ইয়াশ চোপড়ার স্মরণে এ বছর থেকেই এই স্মৃতি পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে। মুম্বাইয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জমকালো আয়োজনে লতা মুঙ্গেশকরের হাতে পুরস্কার তুলে দেন ভারতের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী মনিশ তিওয়ারি। পাশে ছিলেন, হেমা মালিনী, অক্ষয় কুমার, অনীল কাপুর, শ্রীদেবী, মাধুরী দিক্ষীত, রানী মুখার্জী, সুস্মিতা সেন, বনি কাপুর, আনুশকাসহ আরও অনেকে
