জোলির আত্মজীবনী নিয়ে প্রতিযোগিতা!

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২০:৫৫
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে জোলির আত্মজীবনীমূলক বই প্রাকাশের কথা। নিজের আত্মজীবনী প্রকাশের ঘোষণা দিয়েছেন বেশ আগেই। শুধু ঘোষণাই নয়, নিজের মতো করে অনেকখানি লেখা গুছিয়েও ফেলেছেন তিনি। আর তাই তো, যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থাগুলো উঠে পড়ে লেগেছে তার আত্মজীবনীমূলক বইটি প্রকাশের জন্য। এর জন্য যোকোনো মূল্য দিতে প্রায় প্রস্তুত তারা। ৩টি প্রকাশনার মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। এর মধ্যে কয়েকটি প্রকাশনা প্রস্তাব করেছে যে, তিন কোটি ডলারেরও বেশি দিতে তারা প্রস্তুত এই আত্মজীবনী বইয়ের জন্য। কিন্তু জোলি এখনও কোনো প্রকাশনাই চূড়ান্ত করেননি। তবে জোলির পক্ষ থেকেও জানা যায়, জোলি খুব শীঘ্রই একটি প্রকাশনা সংস্থা চূড়ান্ত করবেন এবং তাদেরকে বইটি প্রকাশের জন্য দিয়েও দিবেন। উল্লেখ্য, গত এক বছরে অভিনয় বাবদ ৩ কোটি ৩০ লক্ষ ডলার আয়ের সুবাদে ফোর্বস ম্যাগাজিনে বছরের সর্বোচ্চ পারিশ্রমিক খেতাব পেয়েছেন তিনি। এবার বই বাবদ আরও ৩ কোটি ডলার।