গীতিকার লতিফুল ইসলাম শিবীলর রচনায় নাটক ‘হাইওয়ে টু হ্যাভেন’। নাটকটি আজ এনটিভিতে ঈদের সপ্তম দিনের আয়োজনের তালিকায় রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সনি। এতে অভিনয় করেছেন—তারিক আনাম খান, তিশা, নাঈম, নাসির আহমেদ, ফাতেমা রহমান প্রমুখ। এর গল্পে দেখা যাবে—বোহেমিয়ান স্বভাবের দেশান্তরী লোকটি পৃথিবীর বহু দেশ ঘুরে বেড়িয়েছে। বাজিকর এ লোকটি কখনও হারেনি। তিনি একজন ব্যক্তিগত সেক্রেটারি খুঁজছেন। চাকরি প্রত্যাশী রোদেলাকে লোকটি চাকরি প্রাপ্তির শর্ত হিসেবে তাত্ক্ষণিক এক চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। বাজিতে রোদেলা হেরে গেলেও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার কারণে কাঙ্ক্ষিত চাকরিটা তার জুটে যায়। অন্যদিকে রোদেলার প্রেমিক সঞ্জু অবিশ্বাস্য বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার কথা শুনে চাকরিদাতার উদ্দেশ্যের প্রতি সন্দেহ পোষণ করে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।’
