সাজু খাদেম :এ দেশের নাট্যাঙ্গনের অন্যতম দর্শকপ্রিয় মুখ। দীর্ঘদিন ধরেই তিনি নিয়মিতভাবে নাটকে অভিনয় করে যাচ্ছেন। এ পর্যন্ত দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় ও অভিনীত নাটক বোদ্ধামহলে বেশ প্রশংসা পেয়েছে এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও অর্জন করেছে। আজ এই গুণী অভিনেতার শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
