শুরু হচ্ছে ‘কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল’

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২০:৫৭
শুরু হতে যাচ্ছে ১৯তম ‘কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ১০ নভেম্বর এই উত্সব শুরু হবে। উত্সবের উদ্বোধনী অনুষ্ঠান থাকবে বচ্চন পরিবার। আরও থাকবেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান এবং ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা কমল হাসান। অনুষ্ঠানে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। এই চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী দিনে প্রদর্শন করা হবে কলকাতার সদ্যপ্রয়াত বিশিষ্ট চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের মুক্তি না পাওয়া ‘সানগ্লাস’ চলচ্চিত্রটি।