শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নাট্যোত্সব

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২০:৫৭
এ দেশের অন্যতম নাট্যসংগঠন প্রাঙ্গণেমোর নাট্যদল এ বছর ১০ বছর পূর্তি করতে যাচ্ছে। বিগত ১০ বছরে এই নাট্যদলটি ৮টি নাটক বহুবার মঞ্চায়ন করেছে। নিজেদের এই ৮টি নিয়মিত প্রযোজনা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নৃত্যশালায় ‘প্রাঙ্গণেমোর নাট্যায়োজন ২০১৩’ শিরোনামে ৮ দিন ব্যাপী নাট্যোত্সবের আয়োজন করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে উত্সব। ‘শ্যামাপ্রেম’, ‘স্বদেশী’, ‘লোকনায়ক’, ‘রক্তকরবী’, ‘দ্রোহ প্রেম নারী’, ‘আওরঙ্গজেব’ ও ‘ঈর্ষা’ ধারাবাহিকভাবে প্রদর্শন হবে।