প্রাইম ব্যাংক জেলা ফুটবল

রাজিবের হ্যাটট্রিকে মোহামেডানের জয়

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২১:২৭
প্রাইম ব্যাংক জেলা ফুটবলে গতকাল ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে মোহামেডান বড় ব্যবধানে জিতেছে। মোহামেডান ৪-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ম্যাচের প্রথমার্ধে রাজিবের গোলে এগিয়ে ছিল মোহামেডান ১-০। দ্বিতীয়ার্ধে রাজিব আরো দুটি গোল করে হ্যাটট্রিক করার গৌরব নেন। ম্যাচের শেষ গোলটি করেন জুনায়েদ ৪-০। জেলা ফুটবলের খবর নোয়াখালী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবলে ধূমকেতু স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে ফ্রেন্ডস ক্লাবকে। গোল করেন সুরুজ ও রিয়াদ। ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আগমনী স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে বুচা পুকুর পকাটি যুব সংসদকে হারিয়েছে। বিজয়ী দলের অরুণ, মেহেরুন, রফিকুল, সেলিম এবং বিজিত দলের একমাত্র গোলটি করেন রাব্বি।