ভূঞাপুর-টাঙ্গাইল সড়কে ৯টি ব্রিজই ঝুঁকিপূর্ণ

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১১
ভূঞাপুর-টাঙ্গাইল মহাসড়কের ৯টি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। উভয়পাশে সতর্কতার সাইনবোর্ড ঝুলিয়েই দায়িত্ব শেষ করেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব সংযোগ মহাসড়কের এলেঙ্গা থেকে ভূঞাপুর পর্যন্ত ছোট-বড় ব্রিজ রয়েছে ১২টি। এর মধ্যে রৌহা, রাজাবাড়ি, সিঙ্গুরিয়া, কাগমারীপাড়া, ফুলতলা, সয়া, তাতিহারা, নারান্দিয়া ও শিয়ালকোল ঝুঁকিপূর্ণ। এ সড়ক দিয়ে ঢাকা-ভূঞাপুর, ঢাকা তারাকান্দি ও টাঙ্গাইলসহ বিভিন্ন সড়কের যানবাহন চলাচল করে। টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শওকত আলী জানান, ভূঞাপুর-টাঙ্গাইল রুটে ৪টি ঝুঁকিপূর্ণ ব্রিজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে।