উখিয়ার সদর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ছরার উপর অবৈধভাবে দোকান, বসত বাড়িসহ নানা প্রকার স্থাপনা তৈরি করার ফলে ছরাটি অস্তিত্ব সংকটে পড়ে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে সরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ অসংখ্যা বসত বাড়ি প্লাবিত হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এমতাবস্থায়, গ্রামবাসীর উত্তেজনার মুখে স্থানীয় প্রশাসন তড়িগড়ি করে ছরা পরিষ্কার করলেও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কোন ব্যবস্থা না নেয়ায় এ ছরাটি উখিয়াবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, উক্ত ছরাটি খনন করে পানি চলাচলের সুব্যবস্থা করার জন্য সরকারিভাবে প্রায় ৫ দফা টি.আর প্রকল্পের চাল ও গম বরাদ্দ দেয়া হলেও কাজ হয়নি। যে কারণে ছরার এ অবস্থা।
