আক্কেলপুরে আবারো পাটা শ্রমিকের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১২
জয়পুরহাটের আক্কেলপুরে আবারো এক শিল-পাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আক্কেলপুর উপজেলার চক্রপাড়া ও গোপিনাথপুরে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য শিল-পাটা তৈরির কারখানা। আর এ কারখানাগুলোতে শ্রমিকরা কাজ করছে প্রতিনিয়িত। যার ফলে শ্রমিকরা টিবি ও ব্রঙ্কাইটিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। এ নিয়ে একমাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ শাহ্ নেওয়াজ জানান, বিষয়টি সম্পর্কে আমি ইতিমধ্যে জেনেছি। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।