দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ময়মনসিংহ জেলাসহ ত্রিশালের রাজনৈতিক অবস্থা ও বিরোধী দলের আন্দোলন নিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রিশালের সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন সরকার গত রবিবার সাংবাদিক সম্মেলন করেছেন। এতে লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলের অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির নানা দিক তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল মতিন সরকার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দল থেকে মনোনয়ন দিতে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। এসময় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল মুনসুর মাস্টার, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
