চাটমোহরে শ্রমিক দল কমিটি অনুমোদিত

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৬
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাটমোহর উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১৪ অক্টোবর পাবনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিল্লুর রহমান ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন। মোঃ মোন্তাজ আহম্মেদকে সভাপতি, এসএম শাহ জালালকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক, মোঃ ফারুক আহম্মদকে যুগ্ম সম্পাদক ও মোঃ খোরশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে।