ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ আহত অর্ধশত

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৭
গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশত আহত ও ১০/১২টি ঘরবাড়ি ভাংচুর হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়নগর উপজেলার হরেষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাজু সরদারের গোষ্ঠী ও ইসহাক মাস্টারের গোষ্ঠীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দু’পক্ষের শত শত লোক অংশ গ্রহণ করে। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।