বড়াইগ্রাম থানা ও বনপাড়া বিএনপির আহ্বায়ক কমিটি

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৮
নাটোরের বড়াইগ্রাম থানা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, গত রবিবার বিএনপি’র ভারপ্রাপ্ত জেলা সভাপতি কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম স্বাক্ষরিত কমিটিতে সাবেক এমপি অধ্যক্ষ একরামুল আলমকে আহ্বায়ক এবং লিয়াকত আলী আলম, হযরত আলী, আজাহার আলী খলিফা, এ্যাড. আব্দুল কাদের, জামালউদ্দিন আলী ও আব্দুল আলিমকে যুগ্ন-আহ্বায়ক করে থানা বিএনপির ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে, অধ্যাপক লুত্ফর রহমানকে আহ্বায়ক এবং মহুয়া নুর কচি, আব্দুল মুন্নাফ, ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান বেলাল, সুলতান আলী ও সরদার রফিকুল ইসলামকে যুগ্ন আহ্বায়ক করে বনপাড়া পৌর বিএনপির ৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।