হাতীবান্ধার গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন প্রজ্ঞাপন না মেনে নিজে প্রধান শিক্ষক এবং জাল নিবন্ধনের ৪ জন সহকারী শিক্ষক ও একজনকে সহকারী গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দিয়েছেন। এদিকে স্থানীয় অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক অধিদপ্তরের মহাপরিচালক শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের নিয়োগ বাতিলপূর্বক সংশি¬ষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পত্র দেন। এছাড়াও গত এপ্রিলে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শক এমদাদুল হক এবং সহকারী পরিদর্শক তৈয়বুর রহমান স্কুল পরিদর্শন প্রতিবেদনে অনিয়ম, অর্থ আত্মসাত্, অবৈধ নিয়োগ বিষয়ে উল্লে¬খ করেছেন। অবৈধ নিয়োগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্বের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন রঞ্জুর সাথে কথা বলে এড়িয়ে যান। জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন জানান, এই স্কুলটিতে কয়েক বছর ধরে অনিয়ম, অর্থ আত্মসাত্, নিয়োগ ক্ষেত্রে কারচুপি, অস্বচ্ছতা চলে আসছে। এ বিষয়ে মহাপরিচালককে অবহিত করা হয়েছে।
