দেবিদ্বারে শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৯
দেবিদ্বারের মোহনপুর হাইস্কুলের ২০০১ ব্যাচের পুনর্মিলনী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র ও সাবেক প্রধান শিক্ষক হাজী আবদুল বারী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুঁইয়া। উপস্থিত ছিলেন ওই ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. গিয়াস উদ্দিন খান, জনতা ব্যাংক লি. জাফরগঞ্জ শাখার ম্যানেজার আ. লতিফ, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ময়নাল হোসেন, দাতা সদস্য শাহাদাত হোসেন মিঠু, ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য বাবু পুনিল নাহা, আলী আকবর, আ. মোমেন, আবুল হাশেম, শেখ মাহবুব হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক ছিদ্দিকুর রহমান খান, হরেকৃষ্ণ দেবনাথ, বিজয় কুমার, ২০০০ ব্যাচের মো. সাইফুল ইসলাম, থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে দাতা সদস্য শাহাদাত হোসেন মিঠুকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা শিল্পি আশিক ও দেশ টিভির নিয়মিত শিল্পী সুজন।