সৈয়দপুরের রাজনীতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৯
নীলফামারীর সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কার্যক্রম। কেউ কারো উপর আস্থা রাখতে পারছেন না। ফলে বর্তমান নেতৃত্বের প্রতি তৃণমূলের ক্ষোভ বাড়ছে। আওয়ামী লীগ ও বিএনপি দলের কাউন্সিল না হওয়ায় উভয় দল কমিটি গঠনের ৯ বছর পূর্তি হলেও নতুন কমিটি গঠন না হওয়ায় মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে কার্যক্রম। এদিকে চলতি বছরের গেল জুলাই মাসে তৃণমূল আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা আজও হয়নি। তবে আওয়ামী লীগের মধ্যে কাউন্সিল করার তত্পরতা শোনা গেলেও স্থানীয় বিএনপির এ ব্যাপারে কোন উদ্যোগ নেই। শুধু প্রধান দুই দল নয় সৈয়দপুরে জাতীয় পার্টিও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত হয়ে আসছে। দলটি নির্বাচনমুখী থাকলেও সাংগঠনিকমুখী না হওয়ায় কাউন্সিল করে নতুন কমিটি গঠন সম্ভব হচ্ছে না।