নিরাপদ সড়ক চাইর কর্মসূচি পরিবর্তন

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২০
একদিনের কিংবা এক মাসের নয় ২০ বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন হয়ে আসছে। কিন্তু এইবছর দিবস পালনে বাধা দিচ্ছে সরকার। এমন অভিযোগ করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিরাপদ সড়ক চাই আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এই বাধার কারণে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন শাখাসমূহকে র্যালি শুরুর পূর্বে এবং দেশবাসীকে যে যার অবস্থানে থেকে অর্থাত্ বাসার কিংবা কার্যক্ষেত্রের সামনে দাঁড়িয়ে ৫ মিনিট নীরবতা পালন করার মাধ্যমে সড়ককে নিরাপদ করার আন্দোলনে সংহতি প্রকাশ করার অনুরোধ জানান। ইলিয়াস কাঞ্চন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর শাখাসমূহ তাদের কর্মসূচি পালন করবে। পরিবর্তীত কর্মসূচি অনুযায়ী মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনায় সকাল ১১টা থেকে ১১টা ৫মিনিট পর্যন্ত বনানী কবরস্থানের সামনে দাঁড়িয়ে ৫ মিনিট নীরবতা পালন করা হবে।