বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২০
ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। গত রবিবার এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আখতার হোসেন রাজা, সাধারণ সম্পাদক লুত্ফর রহমান মিঠু, প্রবীণ সাংবাদিক সৈয়দ মেরাজুল হোসেন, আব্দুল লতিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এসএম জসিম উদ্দিন, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের আহবায়ক ব্যারিস্টার নূর উস সাদিক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমল কুমার রায় প্রমুখ।