আজ কসবামুক্ত দিবস

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২০
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কসবামুক্ত দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একটি কনভেনশনাল ওয়ারের মাধ্যমে কসবা থানা সদর থেকে পাকসেনাদের বিতাড়িত করে কসবাকে মুক্ত করা হয়। কসবামুক্ত দিবস উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি পালনে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ ও কসবা প্রেসক্লাব কার্যালয়ে স্মৃতিচারণ সভার আয়োজন করা হবে।