শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সমাবেশের ব্যাপারে অটল

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২১
শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ, শিক্ষা ও শিক্ষক স্বার্থবিরোধী আইনের খসড়া বাতিল, চাকরিচ্যুতদের নিয়োগ পুনর্বহাল এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির দাবিতে আগামী ২৪ অক্টোবর শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম এ তথ্য জানান। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এখন পর্যন্ত এব্যাপারে কোন অনুমতি দেননি। তথাপি তারা দাবি আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা মনে করেন বর্তমান সরকার শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে ব্যর্থ হয়েছে এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সাথে দীর্ঘ পাঁচ বছর কোন আলোচনা হয়নি। তিনি বলেন শিক্ষক-কর্মচারীর পক্ষে যে দল কথা বলবে তারা সেই দলকে সমর্থন করবেন।