ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ চেকপোষ্টের নামে রীতিমত চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। চেকপোষ্টের নামে প্রকাশ্যে চাঁদা আদায় করছে। হাইওয়ে পুলিশের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে চালক এবং মালিকরা।
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের নিরাপত্তা বিধান ও যানজট নিরসনকল্পে শ্যামগঞ্জ এলাকায় এই হাইওয়ে ফাঁড়িটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর বেশ কিছুদিন স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় তাদের কাজকর্ম সন্তোষজনক থাকলেও বর্তমানে তারা দিনে-রাতে চেকপোষ্ট ছাড়া অন্য কোন কাজে তারা কোন সাফল্য দেখাতে পারছে না। তারা কোন কিছুর তোয়াক্কা না করে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ৩/৪টি স্থানে চেকপোষ্ট বসিয়ে এ সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেকিং-এর নামে প্রকাশ্যে চাঁদা আদায় করছে।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ওসি ওয়ালিউল্লার সাথে যোগাযোগ করলে তিনি জানান, চেকপোস্টের ধারাবাহিক কোন নিয়ম নেই তবে টাকা-পয়সা নিলে সেটা অবৈধ। তবে এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
