সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২২
সৈয়দপুরে চিকিত্সা বিষয়ক সেমিনার সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে চিকিত্সা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রংপুর নর্দান (প্রাঃ) মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের প্রধান ডা. শরিফুল আলম চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন বিএমএ’র সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম, ডা. রেজাউল ইসলাম, অধ্যাপক হানিফ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর শাহিন আকতার, সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমুখ। রাণীনগরে নবীন বরণ অনুষ্ঠিত রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ গত রবিবার নওগাঁর রাণীনগর শের-এ বাংলা (ডিগ্রী) মহাবিদ্যালয় ছাত্রলীগ শাখা কর্তৃক আয়োজিত এক নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এটি উদ্বোধন করেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি মহসিন আলী চৌধুরী (মাসুম)। অত্র কলেজ শাখা ছাত্রলীগ শাখার সভাপতি নাসিম মোমেন খান (নবাব) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুল্লাহ মিঞা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন প্রমুখ। কালিয়াকৈরে মত্স্য খামারে বিষ প্রয়োগ কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈরে খামারে বিষ প্রয়োগ করায় অর্ধলক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মাছ মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার আটাবহ ইউনিয়নের কামারিয়া এলাকার মোঃ দেলোয়ার হোসেনসহ ১৫ জন কৃষক কামারিয়া বিল লিজ নিয়ে মত্স্য চাষ করেন। অজ্ঞাত দুর্বৃত্তরা গত রবিবার রাতে ওই খামারে বিষ প্রয়োগ করে। কালিয়াকৈর থানার এ.এস.আই মোঃ মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দেলোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজারে কোস্টগার্ডের অভিযানে জেলে আটক গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে দেড়শ’ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার উপজেলার মেঘনা নদীতে এই অভিযান চালিয়ে রফিকুল, আনোয়ার, সামসুল ও দুলাল নামের চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালাতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া খান আটককৃতদের ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় মত্স্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন, সমপ্রসারণ মত্স্য কর্মকর্তা কামরুন্নাহার উপস্থিত ছিলেন। নন্দীগ্রামে এমপি মুকুলের সংবর্ধনা নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ গতকাল সোমবার উপজেলার বাসস্ট্যান্ডে পৌর বিএনপির উদ্যোগে এমপি মোস্তফা আলী মুকুলকে এক সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি আ.বি রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের এমপি মোস্তফা আলী মুকুল। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো। পঞ্চগড়ে আনসার ও ভিডিপির গ্রামভিত্তিক প্রশিক্ষণ পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপির গ্রামভিত্তিক অস্ত্রবিহীন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মো. বদরুল আলম। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুর রহমান উপস্থিত ছিলেন। টাঙ্গাইল-৬ আসনে বিএনপি নেতার গণসংযোগ নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেলদুয়ার উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার নাগরপুরের মোকনা, পাকুটিয়া, মামুদনগর ও নাগরপুর সদর ইউনিয়নে জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও শিল্পপতি মোঃ হাবিবুর রহমান হাবিব ব্যাপক গণসংযোগ করেন। এ সময় দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক এস,এম, ছবুর মিয়া উপস্থিত ছিলেন। কুলিয়ারচরে শ্রেষ্ঠ শিক্ষক মাহবুবুল আলম কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ এ বছর কুলিয়ারচর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আলম। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ছয়সূতি ইউনিয়ন শাখার সম্পাদক। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ছয়সূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী রানী সরকার। শ্রেষ্ঠ প্রাঃ বিদ্যালয় নির্বাচিত হয়েছে কুলিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাগেরহাটে আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ বাগেরহাট প্রতিনিধি \ ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বাগেরহাট জেলা জজ আদালতের গেটের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী ফোরামের জেলা সভাপতি এ্যাড. হাওলাদার এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ওহিদুজ্জামান দিপু, জামায়াতের জেলা সেক্রেটারী এ্যাড. শেখ আঃ ওয়াদুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. চাকলাদার আকরাম হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. একেএম আঃ হাই প্রমুখ। বড়লেখায় ম্যাগাজিনের মোড়ক উন্মোচন বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি \ বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলামের সামাজিক কর্মকাণ্ডের ওপর ‘একজন সমাজসেবক এমাদুল ইসলাম’ নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন সভা গত রবিবার শিশু শিক্ষা একাডেমিতে অনুষ্ঠিত হয়। বড়লেখা আইডিয়েল সোসাইটি ইউকে’র উদ্যোগে প্রধান সম্পাদক হাফেজ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সম্পাদক রশীদ আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আ্য্যডভোকেট এবাদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম প্রমুখ। বড়াইগ্রামের এমওয়াইপি ক্লাবের যুগপূর্তি উত্সব বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া এমওয়াইপি ক্লাবের যুগপূর্তি উত্সব উপলক্ষে র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ক্লাবের সভাপতি শামসুদ্দিন শেরশাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান বক্তব্য রাখেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সোনারগাঁয়ে অপহূত ছাত্রী দাউদকান্দিতে উদ্ধার দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে অপহূত কলেজ ছাত্রীকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে উদ্ধার করেছে এবং অপহরণকারী শাহআলম (২৭)কে ঝাঁপটে ধরে আটক করেছে। গত রবিবার দাউদকান্দি থানা-পুলিশ সোনারগাঁও থানা পুলিশের নিকট কলেজ ছাত্রী ও অপহরণকারীকে হস্তান্তর করেছে। গফরগাঁওয়ে বিএনপি’র ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী একদলীয় নির্বাচন প্রতিহত করতে ময়মনসিংহের গফরগাঁওয়ে গত রবিবার থেকে ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের কাজ শুরু করেছে স্থানীয় বিএনপি। এ উপলক্ষে সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক এমপি ও উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান সুলতান। উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদল সভাপতি মোঃ শাহজাহান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খোকন প্রমুখ। ফুলবাড়ি সরকারি কলেজে অনার্স কোর্সের উদ্বোধন ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজে অনার্স কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভূমি প্রতিমন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি আনুষ্ঠানিকভাবে অনার্স কোর্সের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার দেবের সভাপতিত্বে আয়োজিত অনার্স কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এছাড়া বক্তব্য রাখেন সাবেক এমপি মোহাম্মদ শোয়ের বাবুল, উপাধ্যক্ষ মো. ফিরজ মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ। বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ সমাবেশ বগুড়া প্রতিনিধি \ যুদ্ধাপরাধীদের বাঁচানোর লক্ষ্যে বিএনপি ও জামায়াত-শিবির কর্তৃক সারাদেশে হত্যা, গুম, ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গত রবিবার দুপুরে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ। গত রবিবার জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি আসাদুর রহমান দুলুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুর রহমান দুলু ছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন নবাব, শহর শাখার আহবায়ক শহিদুর ইসলাম বাপ্পি প্রমুখ । সোনাতলায় আওয়ামী লীগের কর্মীসভা সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ গত রবিবার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান। এছাড়া বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এ্যাড. মিনহাদুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, সহ-সভাপতি আব্দুস সামাদ মাস্টার, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু প্রমুখ। গণসংযোগে চুয়াডাঙ্গা-২ আসনের সম্ভাব্য প্রার্থীরা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গা-২ আসনে (জীবননগর-দামুড়হুদা উপজেলা ও চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ এবং বেগমপুর ইউনিয়ন) আসন্ন সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও প্রধান বিরোধী দল বিএনপি থেকে একাধিক প্রার্থী গণসংযোগে নেমেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্যসহ ৪ জন, বিএনপি থেকে ৬ জন, জাতীয় পার্টি থেকে ২ জন দলীয় মনোনয়ন পেতে স্থানীয়ভাবে গ্রুপিং ও কেন্দ্রে লবিংসহ নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। অপরদিকে জামায়াতে ইসলামী থেকে একক প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়ে দলের জেলা সহকারী সেক্রেটারী নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কালীগঞ্জে পিতলের মূর্তিসহ ২ জন আটক কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি\ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহর থেকে একটি পিতলের মূর্তি বিক্রি করার সময় ২ প্রতারককে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো, কালীগঞ্জ উপজেলার পারখির্দা গ্রামের পাভেল মুন্সী (২৬) ও একই উপজেলার ফরিয়াদকাঠি গ্রামের সেলিম মুন্সী (২৪)। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী কমান্ডার এএসপি হারুন অর রশিদ জানান, আটককৃতদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল বলেও র্যাব জানায়। হোমনায় সংখ্যালঘুর বাড়িতে হামলা— গ্রেফতার ২ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ হোমনা উপজেলার কাজিরগাঁও গ্রামে সংখ্যালঘুর বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- উপজেলার শিবপুর গ্রামের শাম মিয়ার ছেলে জহির (৩০) ও তার ভাই মস্তান মিয়া (২৫)। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, রবিবার শিবপুর গ্রামের আবদু মিয়ার ছেলে ছালেহ আহম্মেদের নেতৃত্বে ৬/৭ যুবক কাজিরগাঁও গ্রামের সংখ্যালঘু হরেকৃষ্ণ দাসের বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় হরেকৃষ্ণ দাস তাদের চাঁদা দিতে অস্বীকার করায় তারা তাকে মারধর করে ও এক পর্যায়ে বাড়ি-ঘর ভাঙচুর করে। পরে এ ঘটনায় হরেকৃষ্ণ দাস বাদী হয়ে হোমনা থানায় মামলা দায়ের করে। সুনামগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন সুনামগঞ্জ প্রতিনিধি\ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, সঠিক সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধী দলের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. এটিএম রকিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা পীর মতিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ডাক্তার মুকুল রঞ্জন চক্রবর্তী প্রমুখ। রামগঞ্জে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ জেলার রামগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম বাবুল বাবরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ মোজাম্মেল হক মিলন। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ ফারুকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ছায়েদ মোহন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি এ কে এম আর মুকুল, সাংবাদিক সংস্থার সহ-সভাপতি ও মানবজমিন প্রতিনিধি আবু তাহের প্রমুখ। মেহেরপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন কমিটি মেহেরপুর প্রতিনিধি\ বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবুল বাশারকে সভাপতি ও তোফাজ্জেল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য পরিদর্শক জাহানারা খাতুনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়। দর্শনায় জামায়াত নেতা গ্রেফতার দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা\ দামুড়হুদার দর্শনায় জামায়াত নেতা মিজানুর রহমান ওরফে মিজানকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। তিনি দর্শনা আল-হেরা ইসলামী একাডেমীর প্রিন্সিপাল। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজান জানান, দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মৃত সাবের মিস্ত্রির ছেলে জামায়াত নেতা মিজানুর দর্শনায় পুলিশের গুলিতে নিহত শিবির কর্মী রফিকুল ইসলাম হত্যা মামলার আসামি। রবিবার রাত সাড়ে ৯টায় দর্শনা পুরাতন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কেন্দুয়ার ৩ ইউনিয়নে বিএনপির সংগ্রাম কমিটি নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা, নওয়াপাড়া এবং বলাইশিমুল ইউনিয়নে বিএনপির উদ্যোগে ১০১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার কমিটি গঠন উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা এবং নেত্রকোনা-৩ আসনের সম্ভাব্য প্রার্থী উপজেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ড. রফিকুল ইসলাম হিলালী।