বিজ্ঞাপনে ফারজানা ছবি

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২০:২৭
দীর্ঘ প্রায় ৫ বছর পর নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করলেন এ সময়ের ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী ফারজানা ছবি। প্রায় ৫ বছর আগে তিনি রেমি স্পট ক্রিম ও ক্রাউন মেলামাইনের বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। একজন মডেল-অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি মাঝে মধ্যে নৃত্য ও বিভিন্ন গানে কণ্ঠও দিয়ে থাকেন। সম্প্রতি তিনি আরএফএল ফোর স্টেপ সুপার র্যাকের নতুন বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এ প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘আমি একজন অভিনয় শিল্পী এবং আমার সকল ভাবনা অভিনয়কে ঘিরেই। অভিনয়ের সুযোগ যেখানেই থাকে; তা নাটক চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন- যাই হোক না কেন, আমি তাতে রূপদান করতে উপভোগ করি। আর প্রতিটি কাজই করি আমার ভালোলাগার জায়গা থেকে। ব্যতিক্রম কাজ করার চেষ্টা করি নিয়মিতই।’ তিনি আরও বলেন, ‘প্রায়ই বিভিন্ন বিজ্ঞাপনের প্রস্তাব পেয়ে থাকি। কখনও সময়ের অভাবে, কখনও গল্প পছন্দ না হওয়া ইত্যাদি বিষয়ের জন্য করা হয় না।’ উল্লেখ্য, ফারজানা ছবির নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন এসএম সালাউদ্দিন, সম্প্রতি ঢাকায় এর শুটিং শেষ হয়েছে। খুব শীঘ্রই চ্যানেলগুলোতে এর প্রচার শুরু হবে বলে জানান ফারজানা ছবি।