‘জিরো ডিগ্রি’তে রুহি

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২০:২৮
র্যাম্প মডেল-অভিনেত্রী রুহি সম্প্রতি ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনেতা মাহফুজ আহমেদের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে ‘জিরো ডিগ্রি’ শিরোনামের চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন অনিমেষ আইচ। এই ছবিতে মাহফুজ আহমেদের বিপরীতে মৌসুমী ও জয়া আহসানের অভিনয়ের কথা থাকলেও এখন জয়া আহসান ও রুহি অভিনয় করছেন। জানা যায়, গল্পে মৌসুমীর জন্য দেওয়া চরিত্রটি মৌসুমীর পছন্দ না হওয়াতেই কাস্টিংয়ে এই পরিবর্তন ঘটেছে। তাই এখন ছবিতে মৌসুমীর পরিবর্তে অভিনয় করছেন রুহি। আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে। উল্লেখ্য, অনিমেষ আইচ তার প্রথম চলচ্চিত্র ‘না মানুষ’-এর অর্ধেক শুটিংয়ের পর আর ছবিটি সম্পন্ন করতে পারেননি। প্রায় দুই কোটি টাকা ব্যায় হলেও এই ছবির ভবিষ্যত এখন অনেকটাই অনিশ্চিত।