মাত্র কিছুদিন আগে বলিউডের এই দুই খানের সম্পর্কে জোড়া লাগতে শুরু হয়েছে। সম্প্রতি সালমানের নিমন্ত্রণেও শাহরুখ খান সম্মতি জানিয়েছেন। আর পুরোনো সেই বন্ধুকে নতুনভাবে সেই পুরোনো জায়গায় নিয়ে যেতে পারে কোনো এক স্মৃতি। হয়তো সেরকমই এক স্মৃতিচারণ করলেন সালমান খান সম্প্রতি তার ‘বিগ বস সেভেন’-এর সেটে। অনুষ্ঠানে হাসতে হাসতে সালমান খান বলেন, ‘১৯৯৫ সালে আমরা ‘করন-অর্জুন’ ছবির শুটিংয়ের জন্য একটি হোটেলে থাকতে হয়। ওই হোটেলে আমরা এক সঙ্গে শাহরুখ, সাহিল, বান্টি আর সুশীল ছিলাম। শাহরুখ কিছুক্ষণ পরই বেশ জোরে জোরে নাক ডাকতে শুরু করল। প্রথমে তো আমরা তার নাক ডাকা শুনে প্রচুর মজা করলাম। কিন্তু রাত ৩টা পর্যন্ত এভাবেই কাটলে আর না পেরে, শাহরুখকে ঘুম থেকে তুলে আমরা ঘুমালাম।’ সালমানের এই মন্তব্য আসলেই কী বন্ধুসুলভ না কাঁটা গায়ে নুনের ছেটা দেওয়া তাই হয়তো দেখা যাবে ভবিষ্যতে।’
