‘সত্য টু’ সিক্যুয়াল নয়!

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২০:২৯
বলিউডের জনপ্রিয় পরিচালক রাম গোপাল বর্মার ‘সত্য’ ছবিটি মুক্তি পায় ১৯৯৮ সালে। এই মাসের ২৫ তারিখে মুক্তি পাচ্ছে ‘সত্য টু’। এতদিন পর্যন্ত সবাই এটিকে ‘সত্য’-এর সিক্যুয়াল হিসেবে জানলেও সম্প্রতি রাম গোপাল বর্মা জানালে ভিন্ন কথা। তিনি বলেন, ‘এটি ‘সত্য’-এর সিক্যুয়াল নয়। গল্প থেকে সবকিছুই নতুন। অভিনয় শিল্পী নতুন। শুধুমাত্র গল্পের থিম খানিকটা মিল থাকায় এর নাম ‘সত্য টু’ রাখা হয়েছে।