দুটি ‘শত্রু’ বিমান ভূপাতিত করেছে ভেনেজুয়েলা

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২০:৪১
আকাশসীমা লঙ্ঘনের দায়ে দুটি হাল্কা বিমানকে গুলি করে ভূপাতিত করেছে ভেনেজুয়েলা। মাদক চোরাচালানের কাজে এ বিমান দুটিকে ব্যবহূত করা হত বলে দেশটির কর্তৃপক্ষের ধারণা। শনিবার বিমান দুটিকে ভূপাতিত করা হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ভেনেজুয়েলার বলিভারিয়ান সশস্ত্র বাহিনী জানিয়েছে, চলতি মাসের প্রথমদিকে অবৈধভাবে আকাশসীমা ব্যবহার করা বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার একটি আইনের আলোকে এ পদক্ষেপ নেয়া হয়। ওই আইন চালু হওয়ার পর মধ্য আকাশে কোনো বিমানকে গুলি করার এটিই প্রথম ঘটনা।