পাকিস্তানের রাওয়ালপিন্ডির আরএ বাজারে অবস্থিত কেন্দ্রীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি বন্ধ করে দিতে বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। আর এ কথা অমান্য করা হলে টিটিপি বিদ্যালয়টি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে দ্য ডন জানিয়েছে।
হাতে লেখা এক চিঠিতে এই হুমকি দেয় টিটিপি। ১০ অথবা ১১ অক্টোবর বিদ্যালয়ের একজন কর্মী বিদ্যালয় ভবনের সীমানায় চিঠিটি দেখতে পান। সম্ভবত চিঠিটি বাইরে থেকে ছুঁড়ে মারা হয়েছিল।
