সিরিয়াল কিলার এমিলি লুইয়ের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২০:৪২
ফ্রান্সের কুখ্যাত সিরিয়াল কিলার এমিলি লুই মারা গেছেন। ৭৯ বছর বয়সী লুই রবিবার প্রথম প্রহরে ন্যান্সির একটি সুরক্ষিত হাসপাতালে মারা যান বলে তার আইনজীবী অ্যালাইন ফ্রাইট্যাগ জানান। ১৯৭০-এর দশকে সাতজন তরুণীকে হত্যার অভিযোগে দোষীসাব্যস্ত হওয়া সাবেক বাস চালক লুইকে ২০০৪ সালে আদালত আজীবনের কারাদণ্ডাদেশ দেয়। লুইয়ের শিকার বেশিরভাগ তরুণী মানসিকভাবে অক্ষম ছিলেন। তাদের কেউ কেউ লুইয়ের বাসে উঠেছিলেন। জিজ্ঞাসাবাদে লুই জানিয়েছিলেন, তিনি ২০০০ সালেও কয়েকটি খুন করেছেন। যদিও পরে তিনি তার এই জবানবন্দি প্রত্যাহার করে নেন।