স্বামীকে বেদম মারপিট করে হাত-পা বেঁধে ধান ক্ষেতে ফেলে রেখে নববধূকে অপহরণের ঘটনা ঘটেছে। গত সোমবার জানা গেছে, মনির হোসেন সোমবার সন্ধ্যার পরে তার স্ত্রী নববধূ লাকী আক্তারকে নিয়ে অটোরিক্সায় চেপে শ্বশুরবাড়ি উদ্দেশে যাত্রা করেন। পথিমধ্যে রাত সাড়ে আটটার দিকে ডোমার সদর ইউনিয়নের পাগলাবাজার নামক স্থানে ৬-৭ জন মুখোশধারী ব্যক্তি তাদের বহনকারী অটোরিক্সা থামিয়ে তাকে বেদম মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে ধান ক্ষেতে ফেলে রেখে তার স্ত্রী লাকী আক্তারকে নিয়ে যায়। তিনি সারারাত ওই অবস্থায় পড়ে থাকার পর গতকাল মঙ্গলবার সকাল স্থানীয় লোকজন তাকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
