সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২১:১৮
রংপুরে ফেসবুক বন্ধু উত্সব অনুষ্ঠিত রংপুর প্রতিনিধি\ রংপুরে ফেসবুক বন্ধু উত্সব ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু। পরে রংপুর গ্রুপের ডিএমডি আশরাফুল আলম আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আকরাম হোসেন, শাহজালাল করিম বকুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অধ্যাপক শাহ আলম, অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সাংবাদিক মাহবুবার রহমান, ফেসবুক বন্ধু উত্সব ২০১৩-এর আয়োজক রকিবুল হাসান রকেট, ফারহানা হাসান বিথী প্রমুখ। ফেসবুক বন্ধু উত্সব ২০১৩ এর মিডিয়া পার্টনার ছিল দৈনিক রংপুর চিত্র বামনায় নদীর ভাঙন রোধে মানববন্ধন বামনা (বরগুনা) সংবাদদাতা \ বিষখালী নদীর অব্যাহত ভাঙন থেকে বরগুনার বামনা উপজেলার জনপথ রক্ষার দাবিতে গত সোমবার লঞ্চঘাটে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনায়েত কবির হাওলাদার, বামনা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মাসুক খন্দকার, উপজেলা যুব লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রশিদ (নিজাম), বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাসির মোল্লা প্রমুখ আলীকদম জেএসএস-এর আহবায়ক কমিটি আলীকদম (বান্দরবান) সংবাদদাতা \ বান্দরবানের আলীকদম উপজেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রুচা অং মারমা আহবায়ক, বাচিংনু মারমা যুগ্ম-আহবায়ক ও থোয়াইম্রা মারমাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার স্থানীয় জেএসএস-এর নতুন কার্যালয়ে প্রুচা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় পূর্বের কমিটিকে বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। মুরাদনগরে বিএনপির স্বাগত মিছিল হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গত সোমবার নির্বাচনকালীন সরকারের সুস্পষ্ট রূপরেখা দেয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে মুরাদনগরে মিছিল করেছে উপজেলা বিএনপি ও কায়কোবাদ ফোরাম। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সেক্রেটারী মোল্লা মজিবুল হক, জেলা ছাত্রদল সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, বিএনপি নেতা দুলাল দেব নাথ, ওমর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো:মাসুদ রানা, কায়কোবাদ ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শিরাজ মুন্সী প্রমুখ। বান্দরবানে প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে মিছিল বান্দরবান প্রতিনিধি \ গত সোমবার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বান্দরবানে মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা কাজী মহোতুল হোসেন যত্ন, নূরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম রেজা, জেলা ছাত্রদল সভাপতি সাবিকুর রহমান জুয়েলসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নন্দীগ্রামে মাছের পোনা অবমুক্ত নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে গত সোমবার নন্দীগ্রাম উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, এমপি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী। ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার অভিজিত্ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আ.বি. রহিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, উপজেলা মত্স্য অফিসার জাহাঙ্গীর আলম। কালিয়াকৈরে গ্রাম্য সালিসে সংঘর্ষ কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈরে গত সোমবার গ্রাম্য সালিসে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী ও শিশুসহ উভয় গ্রুপের কমপক্ষে ১২ জন আহত হয়েছে। জানা যায়, উপজেলার রাখালিয়াচালা গ্রামের নওয়াব আলীর স্ত্রী আসমা বেগমের (৩২) সাথে একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ডালিম মিয়ার (৩০) পরকিয়া প্রেমকে কেন্দ্র করে অনুষ্ঠিত গ্রাম্য সালিশের এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার কর্তব্যরত কর্মকর্তা এ.এস.আই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গুরুদাসপুরে মেয়র গ্রুপের সমাবেশ ও মিছিল গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি \ গত সোমবার দশম জাতীয় নির্বাচনে নাটোর-৪ আসনে মনোনয়ন পেতে গুরুদাসপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সমর্থকরা মিছিল ও সমাবেশ করেছে। এ সমাবেশে বক্তব্য রাখেন আ.লীগ নেতা আরিফুল ইসলাম বিপ্লব, এমদাদুল হক মোল্লা, আবুল কাশেম প্রমুখ। বক্তারা দাবি করেন, আগামী সংসদ নির্বাচনে ত্যাগী ও জনপ্রিয় নেতা শাহনেওয়াজ আলী মোল্লাকে দলীয় মনোনয়ন দেয়া হলে নৌকার বিজয় সম্ভব। মাদারীপুরে স্যানিটেশন প্রচারাভিযান মাদারীপুর প্রতিনিধি \ জাতীয় স্যানিটেশন প্রচারাভিযান ও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শরীফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম খান, ইউএনও এস. এম. রফিকুল ইসলাম প্রমুখ। জলঢাকায় বালিকা ও যুব নারী কনভেনশন জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জলঢাকায় গত সোমবার শিশু বিয়ে বন্ধে ও নারী নির্যাতন রোধে বালিকা ও যুব নারীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্ক কনভেনশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারী ও শিশুদের উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরিতে এ অনুষ্ঠান। এ উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ড. হূষিকেশ সরকার। দাউদকান্দি স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গত সোমবার দাউদকান্দি উপজেলা স্কাউট-এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এম.পি। বিশেষ অতিথি ছিলেন, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল মান্নান জয় প্রমুখ। গাজীপুরে এইডস বিষয়ক কর্মশালা গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতামূলক এক কর্মশালা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম শরীফ। বক্তব্য রাখেন ডাঃ কাজী মোঃ আতিকুল ইসলাম, মুকুল কুমার মল্লিক, মোঃ নূরুল ইসলাম, উম্মে সালমা খানম, আঃ হান্নান বেলালী প্রমুখ। কর্মশালায় মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও ধর্মীয় নেতারা অংশ নেন। শিবালয়ের তেওতায় ৩ ছিনতাইকারী আটক শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ী বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছে এক নবদম্পতি। এ অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে গত সোমবার কোর্টে চালান দিয়েছে। আটককৃতরা হচ্ছে স্থানীয় নারায়ণ তেওতা গ্রামের আবু বক্করের পুত্র তোফাজ্জল (২৬), কোরবান সরকারের পুত্র কুদ্দুস (২৫) ও তারা মীরের পুত্র লিটন (৩০)। জগন্নাথপুরে আওয়ামী লীগের পুনর্মিলনী জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গত রবিবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম প্রমুখ। এলসিটি কুতুবদিয়ার চলাচল বন্ধ ঘোষণা কক্সবাজার প্রতিনিধি \ টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে জলপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়ার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে সোমবার রাত ৯টায় ভারপ্রাপ্ত ইউএনও সেলিনা কাজী এ আদেশ দেন। সেলিনা কাজী জানান, জাহাজটির ধারণ ক্ষমতা তিনশ’ জন। অথচ সাড়ে আটশ’ যাত্রী নিয়ে জাহাজটি বিকালে সেন্টমার্টিন থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে প্রায় তিন ঘণ্টা সাগরে ভাসমান ছিল। এ কারণে ওই জাহাজের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকাল ৫টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়া বিকল হয়ে যায়। ভাসতে ভাসতে গভীর সাগরের দিকে চলে যেতে থাকলে যাত্রীদের মধ্যে চরম আতংক দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে ৩ ঘণ্টা পর জাহাজটি টেকনাফ ঘাটের ভিড়ে। নবীনগরে হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের কমিটি নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক প্রেসনোটে কমিটির নেতৃবৃন্দদের নাম ঘোষণা করা হয়। গীতান্ত সাহা আহবায়ক, রঞ্জন সাহা সদস্য সচিব ও শ্যামা প্রসাদ চক্রবর্তীকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ পরিষদ গঠন করা হয়। উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুনিল দেব জীবন-এর সভাপতিত্বে গত ১৮ অক্টোবর স্থানীয় কালীবাড়ি প্রাঙ্গণে এক সভায় হিন্দু ছাত্র যুবকদের সার্বিক উন্নয়নের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। নেত্রকোনায় ১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটি নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার সদর উপজেলায় এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাব নেতা ও নেত্রকোনা-২ আসনের সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট চিকিত্সক ডাঃ আনোয়ারুল হক। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নেতা হাবিবুর নবী ফারুক, সাধারণ সম্পাদক লুত্ফর রহমান প্রমুখ। পরে হুমায়ুন কবীরকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট ১৮ দলীয় জোটের দুগিয়া গ্রামে সংগ্রাম কমিটি গঠন করা হয়। কিশোরগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জ প্রতিনিধি \ ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবিতে নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার শহরে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্টেশন রোডে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মতিউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। উল্লাপাড়ার স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়া পৌর শহরের মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত অভিভাবক প্রতিনিধি সদস্যরা হচ্ছেন খোন্দকার আতিকুর রহমান জাহাঙ্গীর, শামসুল আলম (তোতা মাস্টার), নজরুল ইসলাম, সাইফুল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনে ইশরাত জাহান পাপিয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক এম.পি আকবর আলী বিজয়ী ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। লালপুরে অ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত লালপুর (নাটোর) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক উপজেলা এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কচি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুমা হাসনাত, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া প্রমুখ। ময়মনসিংহে নিরাপদ সড়ক দিবস পালনে র্যালি ময়মনসিংহ প্রতিনিধি \ আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে নিরাপদ সড়ক দিবস পালনে র্যালি, পথসভা ও মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখা। অধ্যাপক-কবি শামসুল ফয়েজের সভাপতিত্বে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। ফিরোজ জাহাঙ্গীর চত্বরে নিরাপদ সড়কে দাবিতে মানববন্ধন ও পথসভা করে। নিরাপদ সড়ক চাই জেলা কমিটির আহবায়ক কবি সেলিম মাহমুদ, সদস্য সচিব ফারুক খান পাঠানসহ অন্যরা এতে বক্তব্য রাখেন। রাজীবপুরে উপজেলা যুবলীগের সম্মেলন রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছে আজিবর রহমান মাষ্টার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান সোহাগ। সম্মেলনে জেলা যুবলীগ ও রাজীবপুর উপজেলা আ’লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রাজীবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগ সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম মুকুল-এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবলীগের সভাপতি আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল প্রমুখ। কাউখালীতে শিক্ষকদের সেমিনার কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি \ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার পিরোজপুরের কাউখালীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল শিক্ষকদের জন্য আহবান চাই মর্যাদা, ন্যায্য অধিকার ও জবাবদিহিতা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, শিক্ষা উদ্যোক্তা আবদুল লতিব খসরু, মডেল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন প্রমুখ। ফুলপুরে আওয়ামী লীগ নেতার গণসংযোগ ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ আকরাম হোসেন গত ৫ দিনে উপজেলার ছনধরা, রামভদ্রপুর, ভাইটকান্দি ও সিংহেশ্বর ইউনিয়নে মোটর সাইকেল বহর নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি একাধিক পথসভায় বক্তব্যও রাখেন। খোকসায় ইয়াবা ব্যবসায়ী আটক খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা \ খোকসা থানা পুলিশ অভিযান চালিয়ে আরিফ (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চাদট গ্রাম থেকে ইয়াবা ব্যবসায়ী আরিফকে আটক করে। এ সময় তার ২ সহযোগী পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ২ সহযোগীর কাছে ইয়াবার বড় একটি চালান ছিল বলে স্থানীয় একটি সুত্রে জানাগেছে। ময়মনসিংহে এনসিসি ব্যাংকের বুথ উদ্বোধন ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহের গাঙ্গিনারপাড় মোড়ে এনসিসি ব্যাংকের সৌজন্যে গাঙ্গিনার পাড় পানির ট্যাংকির সৌন্দর্য বৃদ্ধি করে শাপলা চত্বরে রুপান্তরিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের পৌর মেয়র ইকরামুল হক টিটু এ শাপলা চত্বর ও এনসিসি ব্যাংকের বুধ ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় শহরের গন্যমান্য ব্যাক্তি ও ব্যাংকের কর্মকর্তাগন উপস্থিত ছিলনে। নগরকান্দা পৌর শ্রমিকদলের কমিটি প্রত্যাখ্যান নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দা পৌর শ্রমিকদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে পৌর শ্রমিকদলের একাংশের নেতা কর্মীরা। গতকাল মঙ্গলবার ভুয়া শ্রমিকদের দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রকৃত শ্রমিকদের কমিটিতে অন্তর্ভূক্ত করার জোর দাবি জানান। শ্রমিকনেতা নাছের মাহমুদ এর নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জে ৪টি উন্নয়ন কাজের উদ্বোধন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী গতকাল মঙ্গলবার রাস্তা পাকাকরণ, বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ সহ ৪টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।