প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। কোথাও প্রদর্শিত হচ্ছে নতুন কোনো পণ্য, কোথাও নতুন কোনো প্রযুক্তি। প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক সময়ের এই রকম কয়েকটি ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
ছবিতে যে রোবটটি দেখা যাচ্ছে, তা ইউরোপিয়ান স্পেস এজেন্সি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে চিলির মরুভূমি অঞ্চলে ভূ-পৃষ্ঠ এবং ভূ-অভ্যন্তরের খবর জানতে। একে ভবিষ্যতে মঙ্গলগ্রহেও পাঠানো হবে।
সম্প্রতি স্মার্ট হাতঘড়ি গ্যালাক্সি গিয়ার অবমুক্ত করেছে স্যামসাং। পাশের ছবিতে স্যামসাংয়ের হেড অব আইটি অ্যান্ড মোবাইল কমিউনিকেশন শিন জং-কিউকে দেখা যাচ্ছে তার হাতে এই স্মার্ট হাতঘড়ি প্রদর্শন করতে।
স্মার্টফোনের বাজারে এলজি’র সর্বশেষ সংযোজন এলজি অপটিমাস জি প্রো। ৫.৫ ইঞ্চি ডিসপ্লে’র এই ফোনের রেজুলেশন ১০৮০ পিক্সেল। এশিয়ার অনেক দেশেই যাত্রা শুরু করেছে এই স্মার্টফোন। ছবিতে ফোনটি প্রদর্শন করছেন এলজি’র দুই মডেল।
ছবিতে যে দুইজনকে দেখা যাচ্ছে শুয়ে থেকে মাথার উপরে কিছু একটা দেখতে, তারা দুইজনে মূলত গেম খেলতেই ব্যস্ত। জাপানের সনিও তৈরি করেছে এই বিশেষ ধরনের যন্ত্র যেটি গেম কনসোল এবং ট্যাবলেট পিসিকে ব্যবহার করে শুয়ে শুয়ে গেম খেলার সুবিধা দেবে।
