আরো পাঁচটি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। বর্তমান সরকারের সময় এ নিয়ে ১৮টি কলেজ সরকারিকরণ করা হলো। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচটি কলেজ সরকারিকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কলেজগুলো হলো টাঙ্গাইল সদর উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয় ও ভুয়াপুর উপজেলার ইব্রাহিম খাঁ কলেজ, ফরিদপুরের নগরকান্দা আদর্শ মহাবিদ্যালয়, নড়াইলের লোহাগড়া মহাবিদ্যালয় এবং ভোলার চরফ্যাশন কলেজ।
