গ্রাহকদের ই-জিপির আওতায় ই-পেমেন্ট সেবা দিতে পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীনে আইএমইডি’র সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর সঙ্গে বেসিক ব্যাংক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) করেছে। সিপিটিইউ’র মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ এবং বেসিক ব্যাংকের মহাব্যাবস্থাপক মাহবুবুল আলম নিজ নিজ প্রতিষ্ঠান এর পক্ষে চুক্তিতে সই করেন । এসময় আইএমইডি’র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বেসিক ব্যাংকের উপ-মহাব্যাবস্থাপক বি.এম. কামরুজ্জামান উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি
