পোশাকে ব্যতিক্রমী ও আকর্ষণীয় হওয়ার কারণে বলিউড স্টাইলিশ খ্যাতিটা পেয়েছেন খুব বেশি দিন হয়নি। তবে, শুধু পোশাকেই নয়, স্বাস্থ্যেও তিনি অনেক বেশি সচেতন। এই সচেতনতার জন্যই কারিনা কাপুরের পর বলিউডে জিরো ফিগার ধারণ করতে যাচ্ছেন সোনম কাপুর। আর সে কারণেই
অনিল কন্যা বলিউড স্টাইলিশ সোনম কাপুর এবার হেলথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান সোনম কাপুর।
