সাজা কমবে সঞ্জয়ের!

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২০:৩৪
মাত্র কিছুদিন আগে পেরোলে ১৪ দিনের ছুটিতে বাড়ি ফিরেছিলেন সঞ্জয় দত্ত। আবার জেলে জেতে হচ্ছে তাকে। তবে ভক্তদের জন্য সুখবর হলো এবার বোধহয় সঞ্জু বাবার সাজা কমতে যাচ্ছে। ১৯৯৩ সালে মুম্বাই বিষ্ফোরণের দায়ে ৪২ মাসের কারা ভোগ করছেন তিনি। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এরইমধ্যে মহারাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সঞ্জয়ের সাজা কমিয়ে আনার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অনুরোধ এখন মহারাষ্ট্র সরকারের বিবেচনাধীনে রয়েছে। উল্লেখ্য, এই মামলাতেই ২০০৬ সালে ১৮ মাসের কারাভোগ করেন সঞ্জয় দত্ত।