সংবাদ কণিকা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২০:৫৭
সবুজ চা ও পেঁপে ডায়বেটিস প্রতিষেধক সবুজ চা এবং গজিয়ে ওঠা পেঁপে ডায়বেটিসের প্রতিষেধক হিসেবে কাজ করে। সম্প্রতি মরিসাস বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিক্যাল এবং বায়োম্যাটেরিয়ালস গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষকদের একজন অধ্যাপক থিসান বাহরান বলেন, মরিসাসের সবুজ চা রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়া আটকায়। আর গজিয়ে ওঠা পেঁপে শরীরের প্রতিক্রিয়াশীল প্রোটিন সি এবং ইউরিক এসিডের পরিমাণ কমাতে সক্রিয়ভাবে সাহায্য করে। বাহরান আরো বলেন, গবেষণার এই ফলাফল খুব উল্লেখযোগ্য। —সিনহুয়া মারাত্মক দূষণে হারবিন চীনের হারবিন শহর গত ৩ দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। এর ফলে স্কুল ও আঞ্চলিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দৃশ্যমানতা খুব কম থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনে এক কোটিরও বেশি লোকের বাস। শহরটিতে প্রতি বছর জনপ্রিয় বরফ উত্সবের আয়োজন করা হয়। কিন্তু শহরটির বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্যসংস্থা ঘোষিত নিরাপদ স্তরের চেয়ে বহুগুণ বেশি। এ পরিস্থিতির কারণে সোমবার স্থানীয় বিমানবন্দরে আড়াইশ’রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। —এএফপি বব কার রাজনীতি ছাড়ছেন অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বব কার বুধবার বলেছেন, তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন এবং এশিয়া বিশেষজ্ঞ হিসেবে নিজেকে ‘নিয়োজিত করার’ আগ্রহ প্রকাশ করেন। কার বলেন, অস্ট্রেলিয়ার শীর্ষ কূটনীতিক হিসেবে তার ১৮ মাস সময় অনেক গর্বের ছিল। কেভিন রাডের পরিবর্তে জুলিয়া গিলার্ড লেবার পার্টির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে বব কার ২০১২ সালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। —এএফপি কলকাতা চায়না টাউন কলকাতার টেরেটি বাজারের চায়না টাউন একসময় মুখরিত ছিল চীনাদের উপস্থিতিতে। নিজেদের স্কুল, ক্লাব যেমন ছিল, তেমনি ছিল জমজমাট ব্যবসা। ব্যবসায় ভাটা পড়ায় গত কয়েক বছরে সেখানে কমতে শুরু করেছে চীনাদের সংখ্যা।—ডয়েচে ভেলে